জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

 মোঃকবির হোসেন 

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক এম.এ. মান্নান।


এ সময় তিনি বলেন, জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।


তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।


শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা সংবাদদাতা এম.এ. মান্নান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

1

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

2

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

3

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

4

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

5

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

6

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

7

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

8

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

9

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

10

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

11

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

12

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

13

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

14

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

15

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

16

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

17

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

18

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

19

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

20