জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রৌমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রৌমারী সিটি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল বজ্জাক।
প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,
যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ও রাজু আহাম্মেদ। এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের বহু নেতা-কর্মী মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রৌমারী ফুটবল একাদশ বনাম ইকরাম ফাইটার্স, কুড়িগ্রাম সদর। টানটান উত্তেজনায় ভরা খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইকরাম ফাইটার্স ৩-০ গোলে জয় ছিনিয়ে নেয়।
খেলাটি উপভোগ করতে মাঠে উপচে পড়া দর্শকের সমাগম ঘটে। চারপাশে ছিল ঢাক-ঢোল, পতাকা ও করতালির উৎসবমুখর পরিবেশ।
খেলার বিরতিতে অতিথিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেম তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন-
"খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে, শৃঙ্খলা শেখায় এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে।"
তারা আরও জানান, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে তরুণদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং ফুটবলের প্রতি আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

1

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

2

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

3

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

4

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

5

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

6

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

7

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

8

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

9

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

10

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

11

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

12

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

13

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

15

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

16

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

17

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

18

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

19

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

20