জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্তের প্রতিশ্রুতি হাবিবের

সানজিদুল হক 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পানিকাউরিয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
জনসভায় বক্তব্যকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন,
“আমি নির্বাচিত হলে কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত চাহিদাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ, কুশোডাঙ্গা গাছস্কুলে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন,
“কলারোয়া একটি সীমান্তবর্তী উপজেলা। এখানকার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
বিএনপির ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি ভাতা ও উৎপাদন সহায়তা বৃদ্ধি করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”
কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন এবং সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, বর্তমান সভাপতি এম ও হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, কুশোডাঙ্গাসহ কলারোয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

1

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

2

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

3

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

4

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

5

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

6

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

7

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

8

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

9

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

10

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

11

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

12

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

13

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

14

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

15

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

17

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

18

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

19

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

20