জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

The Red July টিমের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোনীত

এমডি আরিফুল ইসলাম
 




রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদ বাঘাইছড়ি থেকে উঠে আসা সাহসী তরুণ, জুলাই যোদ্ধা রবিউল ইসলাম সম্প্রতি The Red July টিমের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

রবিউল ইসলামের জন্ম রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি গ্রামে। বর্তমানে পড়ালেখা করছেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এ।

বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি স্মরণীয় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। দীর্ঘদিনের দমন-পীড়ন, অবিচার ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল। ঠিক সেই সময়ে তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও নেতৃত্বের পরিচয় দেন রবিউল ইসলাম।

তিনি শুধু একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন না, বরং মাঠে থেকে নেতৃত্ব প্রদান করেছিলেন। অসংখ্য তরুণকে তিনি একত্রিত করেন, গণআন্দোলনের অগ্রভাগে দাঁড়িয়ে শ্লোগান তোলেন এবং নানা কৌশলগত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও ১৬ জুলাই মুরাদপুর শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনরত অবস্থায় তার পিঠে গুলি এসে লাগে, তবুও তিনি দমে যাননি। 

২০২৪ সালের গণঅভ্যুত্থান তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেদিনের অগ্নিগর্ভ পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তার কথা না ভেবে সাধারণ মানুষের জন্য লড়েছিলেন। অনেকবার তিনি হামলা, হুমকি ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কিন্তু তবুও পিছু হটেননি।

তাঁর সাহসী ভূমিকার কারণে আন্দোলনের সময় বহু তরুণ অনুপ্রাণিত হয়েছিল। অনেকেই রবিউলের সঙ্গে থেকে গণঅভ্যুত্থানের নানা ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছে। 

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রবিউল ইসলাম বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকেন। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি বিবেচনা করে The Red July টিমের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে রবিউল ইসলাম বলেন, আমি চেষ্টা করব চট্টগ্রাম জেলা কমিটিকে আরও শক্তিশালী করতে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে এগিয়ে নিতে।

রবিউল ইসলাম সব সময় বিশ্বাস করেন, তরুণদের হাতেই দেশ ও জাতির ভবিষ্যৎ। তিনি তরুণদের উদ্দেশ্যে সবসময় বলেন, ভয় পেয়ো না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে হবে। কারণ ইতিহাস সাহসীদেরই স্মরণ করে।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে রবিউল ইসলাম সংগঠনকে আরও গণমুখী ও তরুণবান্ধব করতে চান। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার, বেকারত্ব সমস্যা, সামাজিক অবিচার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি জোর দিতে চান।

তাঁর আশা, চট্টগ্রামের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা সম্ভব হবে, যা ভবিষ্যতে সারা দেশের পরিবর্তনের ভিত্তি স্থাপন করবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

1

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

2

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

3

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

4

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

5

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

6

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

8

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

9

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

10

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

11

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

12

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

13

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

14

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

15

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

16

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

17

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

18

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

19

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20