জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

‎বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গোয়ালন্দ মোড় এ শহিদ গনি চত্তর এ বিএনপি'র হাজারো নেতাকর্মীর ঢল

‎সবুজ মন্ডল
‎নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ী 

 জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজবাড়ী  উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিজয় র‍্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্বরে বিএনপির বিভিন্ন ইউনিটের উদ্যোগে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এডভোকেট মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক, শহীদ গণির স্ত্রী লাকি, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রুমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
‎প্রধান অতিথির বক্তব্যে বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নামাজ পড়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানিয়েছেন। 
‎
‎
‎অনুষ্ঠানে উপজেলা বিএনপি,রাজবাড়ী পৌর বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল,শ্রমিক দল, ছাত্রদল, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

1

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

2

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

3

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

4

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

5

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

6

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

7

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

8

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

9

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

10

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

11

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

12

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

13

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

14

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

15

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

16

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

17

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

18

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

19

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

20