জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩৩বিজিবির অভিযানে ৩০হাজার আমেরিকান ডলার উদ্ধার

হাবিব হোসেন সেলিম।।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০হাজার আমেরিকান ডলার উদ্ধার হয়েছে।
১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন ৩০হাজার আমেরিকান ডলার (যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার দুইশত টাকা) আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি-এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক টহল দল তেতুলতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী ১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে (১০০ ডলারের ৩টি বান্ডিল) ৩০হাজার আমেরিকান ডলার উদ্ধার করে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার দুইশত টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মার্কিন ডলার কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

1

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

2

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

3

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

4

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

5

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

6

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

7

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

8

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

9

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

10

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

11

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

12

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

13

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

14

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

15

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

17

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

18

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

19

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

20