সাদ্দাম হোসাইন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন গয়নাকান্দি স্কুল মাঠে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রিতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খাঁন আলিম।
উক্ত খেলায় নারী ফুটবল প্রিতি ম্যাচে বগুড়া জেলা নারী ফুটবল একাদশ বনাম সিরাজগঞ্জ জেলা নারী ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস আলী সরদার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রকিবুল হাসান গনি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন,বিশিষ্ট সমাজ সেবক আবু কোরাইশ সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারিক মন্ডল, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূরে আলম, ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী হাসু, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ ফজলুল হক ফজল, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সমাজ উন্নয়ন সংঘ'র উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম ঝন্টু, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ সৈয়দ আহমেদ, সাবেক বিএনপি নেতা মোঃ গোলাম মওলা আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেরাজুল ইসলাম সহ মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন সংঘ'র সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন তোতা, মোঃ হানিফ শাহ, সার্বিক সহযোগিতায় ছিলেন গয়নাকান্দি সকল যুবকবৃন্দ। খেলা শেষে রানার্সআপ ও উইনার্সআপ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।