জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিটিয়ে আহত

মোঃ বাদশা প্রামানিক 

নীলফামারীর ডিমলায় তিন সাংবাদিক তথ্য সংগ্রহ কাজে গিয়ে সরকারি বালু চোরাই সিন্ডিকেটের হাতে লাঞ্ছিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ী হাজীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার নাওতারা ইউনিয়নে অবস্থিত নাউতারা নদী সরকারিভাবে খনন করে বালুগুলো  নদীর দুই ধারে বাঁধ তৈরি করে রাখা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরি করে এই বালুগুলো অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুরি করে বিক্রি করে আসতেছে। খবর পেয়ে ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির সংবাদকর্মী  মোঃ জাহিদুল ইসলাম (৪০), বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমান দুলাল (৩৯) এবং ক্রাইম নিউজ ২৪.কম এর প্রতিনিধি আরিফ ইসলাম আলাল (৩৬)সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় নাউতারা  ইউনিয়নের উত্তর আকাশ কুড়ি হাজিপাড়া গ্রামের সরকারি বালু চুরি সিন্ডিকেটের মূল হোতা আলিমুদ্দিনের ছেলে আরাফাত হোসেন (৩৬), মৃত মনসুর আলীর ছেলে আলিমুদ্দিন (৫০) ও তার ভাই ইলিয়াস (৪৫) সহ তাদের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া সংবাদকর্মীদের ঘেরিয়া ফেলে মব সৃষ্টি করে সংবাদকর্মীদের প্রচুর শারীরিক নির্যাতন করে। সংবাদকর্মীদের সাথে থাকা মোবাইল, টাকা পয়সা, মাইক্রোফোন ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে তাদেরকে আবরুদ্ধ করে রাখে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোক মুখে শুনে আরো কয়েকজন সংবাদকর্মী সেখান থেকে আহত ও আবরুদ্ধ ৩ সংবাদ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত সংবাদকর্মী আরিফ ইসলাম আলাল ৬ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জন অজ্ঞাতনামা আসামি করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করে।

ডিমলায় সাংবাদিকের উপর বর্বরচিত হামলা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীর, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হামিদা রহমান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ এবং প্রেসক্লাব ডিমলা এর সহ-সাধারণ সম্পাদক জামান মৃধা সহ সাংবাদিকের সকল সংগঠনের নেতৃবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।


এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান এ ঘটনাযর নিন্দা জানিয়ে সমবেদনা জ্ঞাপন করে আহত সংবাদ কর্মীদের আইন গত সার্বিক সহায়তা প্রদানের আশ্বাসন দেন।

এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ  মোঃ. ফজলে এলাহী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

1

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

2

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

3

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

4

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

5

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

6

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

7

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

8

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

9

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

10

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

11

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

12

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

13

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

14

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

15

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

16

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

17

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

20