অনিমেষ সমাদ্দার।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তিন দফা দাবিতে শিক্ষার্থীদের টানা ২৫ ঘণ্টার অনশন শেষ হয়েছে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমের লিখিত আশ্বাসের পর। আশ্বাসপত্রে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এসময় উপাচার্য শিক্ষার্থীদের বুকে জড়িয়ে ধরে আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার আহ্বান জানান।
৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষরিত এক লিখিত প্রতিশ্রুতিতে উল্লেখ করা হয়েছে—
১। পিডি নিয়োগের পর থেকে আগামী ৬ মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিসজ এর কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ।
২। আগামী মঙ্গলবার এর মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে উক্ত রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ।
৩। আরেকটি এম্বুলেন্স ক্রয়ের জন্য মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য আগামী রবিবার আবেদনপত্র দাখিল করা হবে ইনশাআল্লাহ।
৪। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চাহি তো জমির কোন এটাচমেন্ট সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।
আন্দোলনকারীরা জানান, আমরা দীর্ঘ ৩৭ দিন ধরে অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট দূরীকরন নিয়ে আন্দলন করতেছিলাম। আন্দলনের শুরুতে আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লরে আন্দলন করি, এরপর বিশ্ববিদ্যালয়ের সামনে এরপর তারা মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) কিংবা শিক্ষা মন্ত্রনালয় থেকে কোনো সারা না পেয়ে তারা শেষ পর্যন্ত আমরণ অনশন শুরু করে।
সর্বশেষ উপাচার্যের লিখিত আশ্বাসকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করায় অনশন ভাঙেন।
মন্তব্য করুন