জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা


আবু বকর সিদ্দিক


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামে কৃষকের শাক-সবিজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি ক্ষতিগ্রস্থ কৃষকদের নজরে আসে। 
দুধবহর গ্রামের কৃষক আনোয়ার হোসেন, জামাল মিয়া, রাসেল মিয়া, মজিবুর রহমান, মো. হুমায়ূন, ছুদ্দু মিয়া ও দুলাল মিয়া তাদের গ্রামের পশ্চিম পাশে কংস নদের পাড়ে পৃথক পৃথকভাবে ১৬৪ শতক বিভিন্ন জাতের শাক-সবজি চাষাবাদ করেন। কৃষকেরা তাদের জমিতে লাউ, টমেটা, বাধাকপি, ফুলকপি, ডাটা, শীম, লাক শাক, পুঁইশাক, পালং ও পাট শাকসহ বিভিন্ন জাতের শাক-সবিজ চাষ করেছিলেন। কৃষকদের মধ্যে দুজন ছাড়া অন্যরা জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছেন। ফলে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ ও সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
কৃষক আনোয়ার হোসেন বলেন, এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়ে শাক-সবজি চাষ করেছিলাম। জানিনা কে বা কারা এমন ক্ষতি করেছে। কীভাবে কি করবো বুঝতে পারছিনা। 
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ বলেন, ঘটনাস্থল সরেজিমন পরিদর্শন করেছি। 
এ ব্যাপারে কৃষকেরা লিখিত অভিযোগ করেননি। তবে দোষীদের খোঁজে বের করতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

1

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

2

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

4

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

5

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

6

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

7

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

8

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

9

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

10

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

11

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

12

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

13

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

14

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

15

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

16

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

17

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

18

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

19

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

20