জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

 এসএম আরিফ 

গোপালগঞ্জ সদর থানা ও জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া একাধিক মামলাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক  পার্টি–এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তি। সংগঠনটির নেতাদের দাবি—বিভিন্ন নিরীহ মানুষকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে এবং মামলাবাণিজ্যের মাধ্যমে জনগণকে চাপে রাখা হচ্ছে।

ইতোমধ্যেই এ বিষয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ শেখ, গোপালগঞ্জ যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ, ছাত্রশক্তির গোপালগঞ্জ জেলা সদস্য সচিব লিমন মোল্লা, ও জেলা ছাত্রশক্তির মুখপাত্র জালিম রাশেদ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

নেতারা অভিযোগ করেন,
“নিরীহ মানুষদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভিত্তিহীন মামলা করা হচ্ছে। কে বা কারা মামলাবাণিজ্যের সাথে জড়িত এবং কোন পক্ষ সুযোগ-সুবিধা নিচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি।”

তাদের আরও অভিযোগ—
গোপালগঞ্জ জেলা প্রশাসনের কিছু কর্মকাণ্ড কাদের হাতকে শক্তিশালী করছে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

এই পরিস্থিতির প্রতিবাদে ও অভিযোগসমূহ স্পষ্ট করার লক্ষ্যে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জ জেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তি।

সংগঠনটির নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রশাসন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

1

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

2

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

3

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

4

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

5

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

6

অশ্রুসিক্ত ভালোবাসা

7

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

8

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

9

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

10

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

11

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

12

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

13

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

14

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

15

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

16

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

17

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

18

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

19

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

20