জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

১কোটি ৬৮লাখ ৬৪হাজার ৭৪১টাকা ব্যায়ে নির্মিত কিফাইতনগর-খেয়াঘাট সড়কের গাইড ওয়ালে ধ্বস

ঝালকাঠি গাবখান ব্রিজের পূর্বঢাল কিফাইতনগর থেকে অনিল মাঝির খেয়াঘাট পর্যন্ত দেড় কিলোমিটার আরসিসি ঢালাই সড়কের গাইড ওয়াল উদ্বোধনের দুই মাসেই ধ্বসে পড়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে গাইড ওয়ালের পাশের মাটি সরে যাওয়ায় ধ্বসে গেছে। তবে স্থানীয়দের অভিযোগ, নি¤œমানের দায়সারা কাজ করানোর ফলে এমনটা হয়েছে। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পে (ঈঞঈজচ) ১কোটি ৬৮লাখ ৬৪হাজার ৭৪১টাকা ব্যায়ে রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছিলো। 
তথ্যানুসন্ধানে জানাগেছে, ঝালকাঠি শহরের ৭নং ওয়ার্ড গাবখান ব্রিজের ঢাল থেকে অনিল মাঝির খেয়াঘাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক চলাচলে সম্পুর্ণ অনুপযোগী ছিলো। ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে ১কোটি ৬৮লাখ ৬৪হাজার ৭৪১টাকা প্রাক্কলিত ব্যায় নির্ধারণ করে গাইড ওয়াল দিয়ে রাস্তার কাজ শুরু করে। প্রেক্ষাপট পরির্বতনের পরে সরাসরি পৌরসভার তত্বাবধানে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করে। গত  ৮মে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার সড়কটির ভিত্তিফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন। 
স্থানীয়দের অভিযোগ, পূর্বের ঠিকাদার দায়সারাভাবে নি¤œমানের নাজুক গাইড ওয়াল নির্মাণ করেন। খালের পাড়ে গাইড ওয়াল সংরক্ষণে কোন ধরনের পাইলিংয়ের ব্যবস্থা করা হয়নি। কাজের মান যাচাই না করেই প্রেক্ষাপট পরিবর্তনের পরে সেই গাইড ওয়ালের উপরেই আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করেন। কয়েকদিনের অবিরাম বর্ষণে গাইড ওয়ালের পাশের মাটি সরে যাওয়ায় ধ্বসে পড়েছে। এখন রাস্তার কিনারা শূন্যের উপরে ঝুলছে। ভারী কোন যানবাহন চলাচল করলেই রাস্তাও খালে দেবে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা। দেড় কোটিরও বেশি টাকা ব্যায়ে নির্মিত রাস্তাটি রক্ষায় অতিদ্রæত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা। 
এব্যাপারে ঝালকাঠি পৌরসভার উপসহকারী প্রকৌশলী  মো. নাজমুল হাসান বলেন, রাস্তার কাজ ও কাজের মান সবই ঠিক আছে। রাস্তার স্টিমিট তৈরীর সময় খালের পাড়ে পাইলিংয়ের কাজ না ধরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রæত সংস্কার করে রাস্তাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। দ্রæতই সংস্কার করা করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

1

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

2

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

3

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

4

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

5

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

6

সত্যি চুমু নাকি এআই

7

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

8

হেমন্ত হাওয়া

9

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

10

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

11

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

12

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

13

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

14

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

15

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

16

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

17

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

18

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

19

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

20