জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

আবু রায়হান

কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগমারার ভ্যানচালক ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সম্পাদক আব্দুল মতিনসহ এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্য আসামীরা হলেন- ওই সমিতির সদস্য আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, আসাদুল ইসলাম ও হাবিবুর রহমান। মঙ্গলবার রাতে নাটোর থেকে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি সাইদুল আলম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রহিদুল ইসলাম ও জুয়েল রানাকে আটক করা হয়। তবে ভ্যানচালক ওমর ফারুকের মৃত্যুর বিষয়ে ময়না তদন্তের রিপোর্টে তাকে শারীরিক নির্যাতনের কোন প্রমাণ মিলেনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিফ মেডিসিন বিভাগের লেকচারার ড. শারমিন সোবহান কাবেরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওমর ফারুক একজন ডায়াবেটিসের রোগী ছিল। তার কিডনী ও হার্ডের সমস্যাও ছিল। তার মুত্যুর বিষয়ে ময়না তদন্ত আমি নিজেই করেছি। তাতে সুরতাহাল রিপোর্টে তাকে শারীরিক নির্যাতনের কোন প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। তবে তার শরীরে হালকা ছোলার মত গোল গোল কিছু দাগ ছিল। তবে সেই দাগগুলো অনেক আগের পুরাতন। মুলত কিডনী ও হার্ডের সমস্যাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। 
এদিকে শারীরিক নির্যাতনে ভ্যানচালক ওমর ফারুককের মৃত্যু হয়েছে বলে দাবি করে তার বাবা মোসলেম সরদার বাদী হয়ে ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সম্পাদক আব্দুল মতিনসহ সমিতির ১২ জন সদস্যের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়েছে, ওমর ফারুককে গত ১৭ ডিসেম্বর ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে আটকে রেখে মারধর করা হয়। এছাড়া তার দুই পায়ে ৮-১০ টি লোহার পেরেক ও পায়ূ পথে মরিচের গুড়া ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তাকে গাঁজা ব্যবসায়ী হিসাবে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) অবহিত করা হলে ভাম্যমান আদালত কর্তৃক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগের সময় সে অসুস্থ্য হলে কারা হেফাজতে তাকে ২০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। 
এদিকে ওমর ফারুককে কারাদন্ড দেওয়ার বিষয়ে বাগমারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূজ্ঞা বলেছেন, ভ্রাম্যমান আদালতে তার কাছে থেকে গাঁজা পাওয়া গেছে এবং সে নিজেই মাদক সেবন ও ব্যবসার কথা স্বীকার করেছে। এ কারণে তাকে সুস্থ অবস্থায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাকে মারধর করা কিংবা তার দুই পায়ে লোহার পেরেক ও পায়ূ পথে মরিচের গুড়া ঢুকিয়ে দেওয়ার মত কোন আলামত দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

1

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

2

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

3

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

4

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

5

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

6

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

7

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

8

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

9

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

10

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

11

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

12

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

13

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

14

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

15

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

16

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

17

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

18

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

19

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

20