জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানাচুর

 
মোঃ মানসুরুল হক রবিন 
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরে সাপ্তাহিক হাটের দিন রবি ও বৃহস্পতিবার ছাড়াও প্রতিদিন জামে মসজিদ রোডসহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদ  উত্তীর্ণ বিস্কুট ও চানাচুর। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। সাপ্তাহিক হাটের দিনে এ বাজারে লক্ষাধিক মানুষ কেনাবেচার উদ্দেশ্যে ভিড় করেন । আর ওই সুযোগ কাজে লাগিয়ে হাটের বিভিন্ন স্থানের ফুটপাতে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও চানাচুর। ফলে স্বল্পমূল্যের প্রলোভনে অনেক সহজ সরল ক্রেতা এসব মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও চানাচুর নিজের অজান্তেই কিনে নিয়ে যাচ্ছেন।আর এসব বিস্কুট খেয়ে অনেক শিশুর পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। তাই স্বাস্থ্যঝুঁকির এমন পরিস্থিতিতে বাড়ছে অভিভাবকদের উদ্বেগও।
খোঁজ নিয়ে জানা গেছে,প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বেকারি থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এসব বিস্কুট ও চানাচুর কিছু অসাধু ব্যবসায়ী খুব কম দামে কিনে এনে হোসেনপুর পৌর এলাকাসহ বিভিন্ন হাট বাজারের ফুটপাতে বিক্রি করছে। তাদের প্রতি নজরদারি বা প্রতিরোধ না থাকায় দেদাড়ছে বিক্রি হচ্ছে এসব ক্ষতিকর বেকারির পণ্য ।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে কিশোরগঞ্জ থেকে বিস্কুট বিক্রি করতে আসা আজিম উদ্দিন জানান,আমরা বিভিন্ন বেকারি  থেকে বিস্কুট কিনে এনে এখানে বিক্রি করি। মানুষ কিছুটা কম দামে পায় বলে আমাদের কাছ থেকে কিনে নেয়। তবে মেয়াদ সস্পর্কে খুব  একটা ধারনা নেই তার। উপজেলার চর জামাইলের আশিক নামের এক ভুক্তভোগী  জানান, গত সপ্তাহে ফুটপাত থেকে দুই কেজি বিস্কুট ১২০ টাকায় কিনে নিয়ে পরিবারের সবাই খেয়েছিলাম কিন্ত পরদিন আমার ছোট্র ছেলে ও স্ত্রী মারাত্মক পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের ফার্মেসী থেকে ঔষধ কিনে খাওয়ানোর পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। মূলত: স্থানীয়  প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া মেয়াদ উত্তীর্ণ এসব খাদ্যপণ্য বিক্রি বন্ধ করা সম্ভব নয়। তাই ভুক্তভোগীদের দাবি, ফুটপাত থেকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান জানান, জনসচেতনতা ও প্রচারের অভাবে ফুটপাতে এসব মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও চানাচুর বিক্রি হচ্ছে।এ জন্য স্থানীয় প্রশাসনের তদারকি বাড়াতে হবে ও নিয়মিত মনিটরিং করতে হবে। তবেই সুফল মিলবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

1

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

2

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

3

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

4

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

5

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

6

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

7

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

8

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

9

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

10

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

11

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

12

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

13

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

14

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

15

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

16

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

17

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

18

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

19

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

20