Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ডার

 মোঃ ফখরুল মোস্তফা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে হাতিয়া পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান।

বৃহস্পতিবার সকালে  তিনি হাতিয়ায়  দ্বীপ সরকারী কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি  নৌবাহিনী কন্টিনজেন্ট এর সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন।  দুপুরে পর তিনি নৌবাহিনীর জাহাজে হাতিয়া ত্যাগ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করছে। প্রতিদিন তারা হাতিয়ার প্রত্যান্ত অঞ্চলে টহল অব্যাহত রাখছে। এছাড়া নৌবাহিনীর সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই  থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

1

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

2

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

3

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

4

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

5

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

6

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

7

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

8

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

9

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

10

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

11

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

13

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

14

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

15

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

16

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

17

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

18

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

19

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

20