জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ


এম আতিকুর রহমান
আজ রোববার সকালে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের নামে বেআইনি পুনঃতফশিল ঘোষণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ জানান, গত ২২ অক্টোবর গায়েবি কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে শ্রমিক নেতা নামধারী হোসাইন আহম্মেদ আকাশ বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নামে পুনঃতফশিল ঘোষণা করেন, যার কোনো আইনগত ভিত্তি নেই। তাঁরা অভিযোগ করেন, এই কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভিতরে দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ১৬৯১)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ মে ওই সভায় সংগঠনের আয়-ব্যয় রিটার্ন, সংবিধান সংশোধন এবং গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির চেয়ারম্যান ছিলেন, মোঃ মাহমুদ শরিফ মিঠু এবং সদস্য ছিলেন মোঃ শহিদুল ইসলাম সওদাগর, এ্যাড. আব্দুল মতিন মন্ডল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ কোরবান আলী ও সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ।

এই কমিটি ৮ জুলাই নির্বাচনের তফশিল ঘোষণা করে এবং ১৭ জুলাই মনোনয়নপত্র জমা হয়। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২২ জুলাই নির্বাচন পরিচালনা কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান নেতৃত্বকে নির্বাচিত ঘোষণা করে।

পরবর্তীতে ১৫ আগস্ট বগুড়া খান্দারের ওয়ান্ডারল্যান্ড পার্কে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

এরপর ২০ অক্টোবর রেলওয়ে মার্কেট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কিন্তু কিছুদিন পরই বিলুপ্ত কমিটির সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ গোপনে অনলাইনের মাধ্যমে পুনঃতফশিল ঘোষণা করে সংগঠনের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালান বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বগুড়ার প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তাঁরা শ্রমিক সমাজের ঐক্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিটন শেখ বাঘা, কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রকেট, মোঃ মিঠু রহমান ও আব্দুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান বুলবুল,
সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির, এবং কার্যকরী সদস্য মোঃ রতন, আব্দুল কাদের প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

1

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

2

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

3

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

4

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

5

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

6

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

7

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

8

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

9

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

10

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

11

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

12

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

13

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

14

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

15

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

16

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

17

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

18

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

19

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

20