জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 

এস এম জাহিদুল কবির সোহাগ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ী আব্দুর রহিমকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  


গ্রেপ্তার হওয়া মো.ইসমাইল হোসেন ওরফে দিদার (৪০) উপজেলার নারায়ণভট্র গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত মুখলেছুর রহমানের ছেলে।


রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু । এর আগে, একই দিন দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  


নিহত আব্দুর রহিম (৫৭) লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে মিথিলা বেকারির মালিক ছিলেন।

র‍্যাব-১১ জানায়, গত ১০/১২ বছর ধরে উপজেলার আমিশাপাড়া বাজারে মিতালী বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে আব্দুর রহিম। ভিকটিমের সাথে এজাহারনামীয় ১নং আসামির সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। গত বুধবার সকাল ১০টার দিকে ১নং আসামিসহ তার সাঙ্গপাঙ্গরা আমিশাপাড়া বাজারে ভিকটিমের বেকারি থেকে তাকে বের করে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরবর্তীতে আসামিরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধাপে ধাপে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ভিকটিমকে নুর মোহাম্মাদ বেডিং স্টোর নামে একটি তুলা দোকানের ভিতরে আটকে রেখে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।

র‍্যাব-১১ আরও জানায়, ভিকটিম গুরুতর জখম নিয়ে দীঘিরজান মসজিদে এসে অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে মসজিদের বারান্দায় রাখেন। পরে তাকে চাটখিল সেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ১২ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার এজাহার নামীয় ৮নং আসামি দিদারকে গ্রেপ্তার করে।   গ্রেপ্তার আসামি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

1

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

2

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

3

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

4

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

5

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

6

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

7

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

8

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

9

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

10

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

11

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

12

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

13

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

14

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

15

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

16

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

17

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

18

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

19

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

20