জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির ছোঁয়ায় দেশিজাতের উন্নয়ন

 মোঃ মশিউর রহমান।


দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। এবারের প্রতিপাদ্য “দেশিজাত–
আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—কে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর খামারি, দর্শনার্থী ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন উদ্বোধনী পর্বে এসে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খামারিদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ বছর মোট ৩০টি স্টলে স্থানীয় খামারিদের প্রতিপালিত গরু, ছাগলসহ নানা জাতের পশু প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।
প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশিজাত প্রাণীর উন্নত পুনরুত্পাদন নিশ্চিত করতে পারলে জাতীয় প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি খামারিদের নতুন ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবিত্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন মোসাব্বের হুসাইন নাঈম, এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। বক্তারা বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহের এ আয়োজন খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা প্রযুক্তিগত জ্ঞান অর্জন, রোগ ব্যবস্থাপনা, পুষ্টি পরামর্শসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পান।
প্রদর্শনীজুড়ে ছিল খামারিদের অভিজ্ঞতা শেয়ার, পশুর স্বাস্থ্য-পরামর্শ, খাদ্য ব্যবস্থাপনা ও আধুনিক খামার প্রযুক্তি সম্পর্কিত নানা আলোচনা। দিনভর দর্শনার্থীদের ভিড়ে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

1

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

2

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

4

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

5

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

6

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

7

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

8

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

9

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

10

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

11

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

12

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

13

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

14

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

15

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

16

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

17

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

18

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

19

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

20