জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

মোঃ আবদুর রহিম মেহেদী
পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে  অ'গ্নিসংযোগের চেষ্টা করেছে দু'র্বৃ'ত্তরা। 
আজ শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে অ'গ্নিকান্ডের  এ ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আ:গুনের  চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনার পর পর ই এর একটি ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় এলাকাজুড়ে চা'ঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “ গভীর রাতে কে বা কারা এসে  এখানে  আ'গুন ধরানোর চেষ্টা করেছে আমরা বুঝতে পারছি না। সকালে এসে দেখি আগু'নের পো'ড়া দাগ,  এখান থেকে পেট্রোলের ও গন্ধ পাচ্ছি"

এ ঘটনায় সৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের।

ঘটনার নিন্দা জানিয়ে পটুয়াখালী জেলার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, " এ ঘটনা জুলাইয়ের চেতনায় আ'ঘাতের শামিল। আশা করি পটুয়াখালী জেলা পুলিশ অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবেন,  প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে"

 এ ঘটনায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ  জানান, " দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

1

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

2

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

3

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

4

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

5

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

6

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

7

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

8

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

9

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

10

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

11

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

12

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

14

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

15

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

16

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

17

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

18

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

19

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

20