জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট মহানগরের যানজট নিরসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ২৭ দফা প্রস্তাব

 সুমন আহমদ খান 
উপজেলা প্রতিনিধি 

 সিলেট মহানগরের চলমান যানজট নিরসনে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করেন এনসিপির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার যেন বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ প্রজ্ঞাপন জারির আগে সকল স্টেকহোল্ডার ও নাগরিকের পূর্ণাঙ্গ মতামত গ্রহণ করে। এনসিপির মতে, অটোরিকশা-জনিত সমস্যাগুলো স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ভূমিকা কতটুকু, সিএনজি ও অন্যান্য যানবাহনের ভূমিকা কতটুকু, তা গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ গবেষণায় তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেণির মানুষের মতামত অন্তর্ভুক্ত করার দাবি জানায় দলটি।
প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, চালকদের প্রশিক্ষণ, ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজ তালিকা ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ও চার্জিং স্টেশন স্থাপন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফি নির্ধারণে আলোচনা ও রেকার ফি বৈষম্য দূরীকরণ, পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি প্রণয়ন।
এছাড়া রয়েছে সড়ক প্রশস্তকরণ, প্রতিষ্ঠান স্থানান্তর, উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা, হাসান মার্কেট সংস্কার ও হকার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু, টার্মিনাল স্থানান্তর, মাজার এলাকা ব্যবস্থাপনা, আলাদা লেন চালু, যানবাহনের সীমা ও নির্দিষ্ট রোড নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক শনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি নিশ্চিত করা।
এনসিপি বিশ্বাস করে, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে সিলেট মহানগরের যানজট নিরসন সম্ভব হবে এবং নগরবাসী পাবে নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

1

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

2

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

3

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

4

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

5

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

6

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

7

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

8

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

9

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

10

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

11

সুদানে রক্তের বন্যা

12

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

13

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

14

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

15

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

16

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

17

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

18

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

19

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

20