জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লংমার্চ সুপ্রিম কোর্ট আইনজীবীদের

গোলাম জাকারিয়া
পাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ করছে আইনজীবীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত দুইদিনের লংমার্চ শনিবার চাঁপাইনবাবগঞ্জে এসে শেষ হয়েছে। 

এরআগে শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হয়। পরে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে এসে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

রাজশাহী থেকে লংমার্চটি সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট চত্বরে আসে। সেখানে কিছুটা বিরতির পর শহরের সেন্টু মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।   

এতে বক্তব্য রাখেন, ভয়েস অব লাইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সমন্বয়ক মো. দেলওয়ার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্বাধীনতা সার্ববৌমত্ব পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আল ইহজাজ, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাকসহ অন্যরা। 

বক্তারা বলেন, অতীতের সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিলো। আর এর সুযোগে ভারত দমন-শোষন করেছে। আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন ৪৫ টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করেছেন। সীমান্তে একের পর এ মানুষ হত্যা করেছে। ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার সময় এসেছে। 

বক্তারা বলেন, সীমান্তে প্রতিটি হত্যার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব। এমনকি সীমান্ত নদীগুলোর পানি প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে। 

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের পানি প্রত্যাহার ও সীমান্তে হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 

পরে লংমার্চটি সোনামসজিদ সীমান্তে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

1

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

2

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

3

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

4

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

5

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

6

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

7

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

8

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

9

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

10

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

11

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

12

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

13

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

14

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

15

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

16

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

17

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

18

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

19

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

20