জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সেলিম রেজার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ শরিফুল ইসলাম
সাম্প্রতিক সময়ে অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধেয় পিতা মরহুম মির্জা রুহুল আমিন সম্পর্কে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এই ঘৃণ্য অপপ্রচারের সূচনা হয়েছিল পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে, যখন রাষ্ট্রব্যবস্থাকে দমননীতি, ভয় ও প্রতিহিংসার রাজনীতির ওপর দাঁড় করানো হয়েছিল। তখন থেকেই সত্য ও ইতিহাস বিকৃত করে নিজেদের স্বার্থে মানুষের সম্মান ক্ষুণ্ণ করার নোংরা সংস্কৃতি শুরু হয়। আজ সেই স্বৈরাচারী রেজিমের দোসর ও সুবিধাভোগীরা একই অপকর্মে লিপ্ত হয়েছে— একই মিথ্যা, একই অপবাদ, একই ঘৃণা ছড়িয়ে দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।কিন্তু ইতিহাস বিকৃত করা যায় না। মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন এক সৎ, নীতিবান ও দেশপ্রেমিক মানুষ। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি পরিবারের নিরাপত্তার জন্য নানাবাড়িতে আশ্রয় নেন এবং পরে ভারতের ইসলামপুরে রিফিউজি ক্যাম্পে অবস্থান করেন। মুক্তিযুদ্ধ শেষে ডিসেম্বর মাসে ঠাকুরগাঁও ফিরে এসে দেখেন তাঁর ঘরবাড়ি ও সম্পদ লুট হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে তিনি ও তাঁর পরিবার নতুন করে জীবন শুরু করেন। তিনি শিক্ষকতা, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন এবং ঠাকুরগাঁও জেলার আধুনিকায়নের ভিত্তি রচনা করেন। তাঁর জীবনে কোনো মামলা, অনিয়ম বা দুর্নীতির দৃষ্টান্ত ছিল না। ১৯৯৭ সালে তাঁর মৃত্যুতেসরকারিভাবে শোক প্রকাশ করা হয়— যা প্রমাণ করে তিনি ছিলেন জনগণের প্রিয়, সৎ ও সম্মানিত ব্যক্তি।

আজ যারা তাঁর সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা শুধু একজন মর্যাদাবান ব্যক্তির স্মৃতিকে অপমান করছে না; তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ, মানবিকতা ও নৈতিকতাকেও আঘাত করছে। আমরা এই বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের আহ্বান— মিথ্যার রাজনীতি বন্ধ হোক, সত্য, ন্যায় ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠিত হোক।

আমাদের তরুণ প্রজন্মকে বলতে চাই— মিথ্যার চাষ নয়,সত্য, সততা, মেধা ও দেশপ্রেমের চর্চা করো। কারণ মিথ্যা ও প্রতারণা দিয়ে সাময়িক জনপ্রিয়তা কেনা যায়, কিন্তু একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়া যায় না। 
আল্লাহ তাআলা বলেন, “হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক; নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ।” (সূরা আল-হুজুরাত, আয়াত ১২)।

নিন্দা ও প্রতিবাদান্তে,
সেলিম রেজা 
সাবেক সফল সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি।
সিরাজগঞ্জ -১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

1

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

2

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

3

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

4

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

5

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

6

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

7

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

8

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

9

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

10

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

11

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

12

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

13

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

14

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

15

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

16

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

17

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

18

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

19

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

20