জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে কামারখন্দ সৎ মায়ের হাতে জীবন দিতে হলো ৭ বছরের হাজেরাকে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুঠির চর গ্রামে সৎ মায়ের হাতে নির্মমভাবে খুন হয়েছে প্রথম শ্রেণির শিক্ষার্থী ৭ বছর বয়সী শিশু হাজেরা খাতুন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চরম উত্তেজনা।স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই রবিবার দুপুর ১২টার পর থেকে হাজেরা নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। সন্ধ্যার দিকে  আশপাশের লোকজন ঘরের ভিতরে তল্লাশি চালিয়ে একটি বালতিতে বস্তাবন্দি অবস্থায় হাজেরার মরদেহ উদ্ধার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির সৎ মা-ই তাকে হত্যা করে মরদেহ বালতিতে রেখে ঘরের এক কোণে লুকিয়ে রাখে।
বিষয়টি জানানো হলে ভিডিপি স্বেচ্ছাসেবক মোতালেব হোসেন তাৎক্ষণিকভাবে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।কামারখন্দ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। অভিযুক্ত সৎ মাকে আটকের জন্য অভিযান চলছে। খুব দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পাশাপাশি দ্রুত বিচার দাবিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

1

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

2

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

3

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

4

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

5

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

6

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

7

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

8

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

9

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

10

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

11

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

12

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

13

০৪ জেলায় ঝড়ের আভাস

14

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

15

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

16

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

17

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

18

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

19

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

20