জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা হতাশায়

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের একটি মাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন অবস্থান কর্মসূচীর পর গতকাল সোমবার  থেকে লাগাতার কর্মবিরতিতে থাকায় অভিভাবকরা উদ্ভিগ্ন ও দুশ্চিন্তায় এবং শিক্ষার্থীরা  হতাশায় ভোগছে। সারা বছর পড়াশোনা করিয়ে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এইসময়ে শিক্ষকদের আন্দোলনে যাওয়া ঠিক হয় নাই।
এবিষয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাকিব  জানান, শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা ও বৈষম্য দূরীকরণে আমাদের ন্যায্য ও প্রাপ্য অধিকার আদায়ের লক্ষে আন্দোলনে আছি। আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতিতে আছি এবং তাদের নির্দেশনায় প্রত্যাহার করবো ।  যতদিন পর্যন্ত অধিদপ্তর আলাদা করাসহ , এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরীয় একাডেমিক সোপান তৈরি, টাইমস্কেল,সিলেকশন গ্রেড, প্রমোশন অতিরিক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের এডভান্স ইনক্রিমেন্ট প্রদান ইত্যাদি দাবী দাওয়া না মানা পর্যন্ত আন্দোলনে থাকবেন বলে জানান। আন্দোলনের কারণে আমাদের সন্তানতুল্য  পরীক্ষার্থীদের যেকোন সমস্যা উত্তোরনের ব্যবস্থা নেবেন প্রয়োজনে শুক্র ও শনিবার পরীক্ষা নেবেন বলেও ইনকিলাবকে অবহিত করেন । তিনি আশা করছেন সরকার স্বল্প সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে নেবেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরকারি বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষকদের ডেকে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহবান জানালে কেন্দ্রীয় কমিটির নির্দেশ না পেলে পরীক্ষা গ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেন।
এবিষয়ে ষষ্ঠ শ্রেণির এক অভিভাবক হাসান জানান, খুব শখ করে ছেলেকে সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছিলাম, যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ছেলের আর পড়াশোনা করেনা ,ফলাফল ভাল হবেনা। অষ্টম শ্রেণির এক অভিভাবক মনসুর বলেন, ঠিক সময়ে পরীক্ষা না হওয়ায় আমার  ছেলে আর পড়ার টেবিলে বসে না,বড়ই দুশ্চিন্তায় আছি। স্যারদের আন্দোলন করা ঠিক হয় নাই।সপ্তম শ্রেণির ছাত্র হাছিব জানায় অন্যান্য স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে,আমাদের পরীক্ষা পরে হলে আমরা শীতকালীন ছুটি পাইব না এবং বেড়াতে যেতে পারবো না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের কারণে জেলার ৭ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের  প্রায় ৭ হাজারের অধিক  শিক্ষার্থী সময়মত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

1

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

2

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

3

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

4

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

5

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

6

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

7

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

8

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

9

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

10

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

11

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

12

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

13

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

14

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

15

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

16

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

17

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

18

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

19

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

20