ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে "সিএনএন বাংলা টিভির" এমডির গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
এসময় গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযানে অংশ নেয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, এই গাড়িটি শাহীন আল মামুনের। এ গাড়িতে তল্লাশী করে দেশীয় অস্ত্র ও মাদকসহ চালককে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ি আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

1

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

2

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

3

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

4

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

5

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

6

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

7

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

8

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

9

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

10

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

11

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

12

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

13

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

14

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

15

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

16

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

17

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

18

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

19

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

20