জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

 এসএম শাহাদাত

নারী নির্যাতন বন্ধ করি, সমতার সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ পালিত হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কানাডিয়ান সংস্থার অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অগ্রগতি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অণা চক্রবর্তী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত হলে নির্যাতন অনেকাংশেই রোধ করা সম্ভব।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অগ্রগতির প্রোগ্রাম ডিরেক্টার মাহাবুবুর  রহমান,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নারীর মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সংস্থার, নারী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ নারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

2

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

3

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

4

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

5

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

6

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

8

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

9

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

10

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

11

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

12

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

13

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

14

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

15

কৃষিজমি রক্ষায় অভিযান

16

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

17

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

18

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

19

নীল আকাশের নিচে সবুজ গালিচা

20