জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

 আরিফ রববানী 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিজিল্যান্স টিমের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ১৪৭ ময়মনসিংহ-৪ সদর আসনের গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় জনগণকে গণভোট সম্পর্কে অবহিত করে উপজেলা নির্বাহী অফিসার সাধারণ মানুষের মাঝে  সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা  করেন।

উপজেলা প্রশাসনের এই কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী । তিনি উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন এবং গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

প্রচারণাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী  বলেন, “গণভোট নাগরিকের একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হয় এই প্রক্রিয়ায়। কোনো প্রকার ভয়-ভীতি বা গুজবে কান না দিয়ে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করছে।” তিনি আসন্ন নির্বাচনে নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

1

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

2

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

3

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

4

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

5

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

6

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

7

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

8

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

9

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

10

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

11

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

12

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

13

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

14

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

15

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

16

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

17

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

18

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

19

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

20