জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মঞ্জু (মাল)

(২৯শে ডিসেম্ভার ২০২৫)ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন বিএনপি ও টবগী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের “সুপার ফাইভ” নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক।


টবগী ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন স্বপ্নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু।


এছাড়াও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেচার উদ্দিন বাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোরাহাব হোসেন ও আব্দুর রাজ্জাক, টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মনজু বয়াতি, সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজী সহ-সভাপতি পারভেজ হাওলাদার ও  সাংগঠনিক সম্পাদক মাসুম সেজোয়াল 

এ সময় আরও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি আশিকুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মো. মঞ্জু (মাল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ান মীরসহ শ্রমিক দল, কৃষক দল, তরুণ দল, মৎস্যজীবী দল, ওলামা দল এবং ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডের মহিলা দলের সুপার ফাইভ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি দল যারা একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, আজ তারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। জনগণকে এসব অপশক্তি থেকে দূরে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য দেওয়া হবে বিশেষ কৃষি কার্ড এবং সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার  মানোন্নয়ন নিশ্চিত করা হবে।”
সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

1

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

2

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

3

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

4

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

5

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

6

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

7

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

8

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

9

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

10

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

11

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

12

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

13

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

14

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

15

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

16

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

17

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

18

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

19

নওগাঁয় শীতের আগমনী বার্তা

20