বাংলাদেশ জামায়াাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক , চট্টগ্রাম ১০ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, পরিবহন সেক্টরে আর কোনো নতুন চাঁদাবাজ ও দখলদারদের উত্থান শ্রমিকরা মেনে নিবে না। তাদের কাছে শ্রমিকরা আর জিম্মি হবে না।
তিনি আজ সোমবার চট্টগ্রামের চকবাজার এলাকায় সিএনজি, অটোরিক্সা ও অটোটেম্পু সেক্টরের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেক্টর সভাপতি বশির আহমাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ-এর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি ও সদস্য ২য় শ্রম আদালত,চট্টগ্রাম ও শ্রমিক নেতা মকবুল আহমদ ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চকবাজার থানার আমীর খালেদুল আনোয়ার , শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক ও সদস্য ২য় শ্রম আদালত,চট্টগ্রাম মাওলানা জাহাঙ্গীর আলম ও জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াস চৌধুরী।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আওয়ামী সরকার পরিবহনে ভয়াবহ নৈরাজ্য কায়েম করেছিল। রাজনৈতিক ফায়দা লুটার জন্য জনগণকে জিম্মি করেছে অহরহ। তাদের ইশারায় ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডেকে জনগণকে দুর্ভোগে ফেলতো। বিনিময়ে আওয়ামী সরকার পরিবহন সেক্টরের দোসরদের সারাদেশে বাসস্টান্ড, টেম্পু স্টান্ড দখল করে অবাধে চাঁদাবাজি করার সুযোগ দিয়েছিল। শ্রমিকদের কাছ অবৈধভাবে কোটি কোটি টাকা চাঁদা তুলে বিদেশে পাচার করা হয়েছে। আজকে গণমাধ্যমে উঠে আসছে পলাতক চাঁদাবাজদের জায়গায় একদল নতুন চাঁদাবাজদের আগমন ঘটছে। আমরা স্পষ্টভাষায় নতুন চাঁদাবাজদের জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবের পর এই দেশে আর নতুন কোনো চাঁদাবাজ ও দখলদারদের মেনে নেওয়া হবে না। আপনারা সময় থাকতে সাবধান হোন। নিজেদের অপকর্ম বন্ধ করুন। অন্যথায় দেশের মানুষ যেভাবে আওয়ামী চাঁদাবাজদের বিতাড়িত করেছে একই কায়দায় আপনাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করবে।
শ্রমিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিএনজি অটোরিকশা নেতা কামাল উদ্দিন, মনির হোসেন, বাদশা মিয়া, আখতার হোসেন, মুহাম্মদ মানিক, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ শাহিন, মঈনু্দ্দিন ও শাহ আলম প্রমূখ।
মন্তব্য করুন