জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, গাজীপুর, তলুইগাছা, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি ও বাকাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানিক দল কলারোয়া থানার গোবিন্দকাঠি ও বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। একইভাবে গাজীপুর, তলুইগাছা, মাদরা, চান্দুরিয়া, হিজলদী ও কাকডাঙ্গা বিওপির অভিযানিক দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে আরও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করে। এছাড়া ভোমরা বিওপির দল মন্দিরের মোড় এলাকা থেকে ২৪ হাজার ৫০০ টাকার এবং বাকাল চেকপোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

সব মিলিয়ে অভিযানে মোট ১০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

1

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

2

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

3

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

4

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

5

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

6

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

7

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

8

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

9

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

10

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

11

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

12

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

13

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

14

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

15

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

16

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

17

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

18

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

19

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

20