Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

রহমত আরিফ  

 পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান 

শেষে তাদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের উপজেলার রাতোর ইউনিয়নের 

বাংলাগড় কলেজ মাঠে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন 

করে ইএসডিও ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট 

প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্প।

প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল 

আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, রাতোর ইউনিয়নের উপ-সহকারী কৃষি 

কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল

 আলম, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তারা।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর

 উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি 

বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায়

 স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গমকে মানুষের হাতের 

নাগালে পৌঁছাতে তারা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা

 বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

1

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

2

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

3

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

4

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

5

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

6

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

7

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

8

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

9

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

10

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

11

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

12

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

13

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

14

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

15

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

16

লক্ষ্মীপুর -২ আসনে ট্রাক প্রতিকে মনোনয়নপত্র দাখিল করলেন আবু

17

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

18

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

19

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

20