জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ও বৃক্ষ মেলা উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় বৃক্ষ মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি  এবং জেলা মৎস্য অফিসের স্ব স্ব উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৫ জুলাই)  সকাল ১০ টায় বৃক্ষ মেলা ও বেলা ১১ টায় মৎস্য সপ্তাহের উভয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


পৃথকভাবে অনুষ্ঠিত উভয় সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন (সেব) খুলনাঞ্চলের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক  প্রিয়াংকা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা  জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান, সহকারী  মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সুশীলন এর প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে হবে।  

সভায় বক্তারা গাছ লাগানোর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং টেকসই বন ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন। সভা শেষে বৃক্ষ মেলার প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২২-২৮ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধনের সিদ্ধান্তসহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সবার সহযোগিতা কমনা এবং ৭ দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয় এবং আগামী ২০ আগস্ট শহীদ আঃ রাজ্জাক পার্কে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

1

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

2

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

3

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

4

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

5

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

6

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

7

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

8

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

9

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

10

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

11

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

12

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

13

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

14

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

15

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

16

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

17

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

18

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

19

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

20