জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাশিদুল ইসলাম
বাংলাদেশ ৪৭তম কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনের সূচনা হয় থানা মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিলের মাধ্যমে। র‍্যালিটি রাজিবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার তিনটি ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। "গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে"-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজিবপুরের রাজপথ।

র‍্যালি শেষে থানা মোড় এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা

বিএনপির প্রথম সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা সাব্বির হোসেন মণ্ডল, এ কে এম ওসমান গনি, ও তিনটি ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়া এই সংগঠন দেশের তরুণ সমাজকে জাগ্রত করেছে ন্যায়ের পথে।"

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের নানা অব্যবস্থা, যুব সমাজের বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলে ধরেন। 

তারা আরও বলেন, "যুবদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে, কারণ তারুণ্যই আগামী দিনের নেতৃত্ব।

বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশনেত্রী জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৭ বছরের এই পথচলায় সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

1

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

2

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

3

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

4

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

5

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

6

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

7

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

8

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

9

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

10

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

11

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

12

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

13

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

14

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

15

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

16

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

17

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

18

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

19

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

20