জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ 


গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করেছে সাঁথিয়া উপজেলা বিএনপি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় ২০ হাজার মানুষের একটি বণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এতে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালি শেষে সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির    সাবেক সহ সভাপতি ফজলুল বারী সান্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল হক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনোয়ার জাহিদ, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মজনু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

1

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

2

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

3

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

4

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

5

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

6

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

7

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

8

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

9

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

10

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

12

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

13

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

14

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

15

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

16

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

17

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

18

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

19

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

20