Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

সঞ্জয় বাড়ৈ 
গোপালগঞ্জ জেলার, প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে, "উলপুর জমিদার বাড়ী "। এটি গোপালগঞ্জ সদর উপজেলার, উলপুর ইউনিয়নে অবস্থিত।এর অপর নাম উলপুর রায়চৌধুরীর জমিদার বাড়ী ।এটি গোপালগঞ্জ শহর থেকে ০৮ কি:মি দুরে অবস্থিত। ১৯০০ শতকে,জমিদার প্রীতীশচন্দ্র রায় চৌধুরী, প্রায় ২০০ একর জমির উপর এই ঐতিহ্যবাহী স্থাপনা নির্মাণ করেন।তাঁর নির্মিত ভবনের সংখ্যা ৩৬৫টি,যার মধ্যে ০৮ টি দোতলা দালান সহ বেশকিছু ভবন টিকে আছে। ভবনগুলো -তহশিল অফিস, সাব পোস্ট অফিস, ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি ভবন গুলো কালের গর্ভে হারিয়ে গেছে। যেগুলো টিকে আছে, তাঁর অবস্থা শোচনীয়। বাড়িতে আছে -নাটঘর,মেজ বাবুর বাড়ি,ছোট বাবুর বাড়ি ও শ্মশান । ১৯৪৭ খ্রি:দেশ বিভাগের পড়ে তারা কলকাতায় চলে যান এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে চলে আসে।কথিত আছে,এই জমিদার বাড়ীর সামনে দিয়ে, সাধারণ মানুষকে,জুতা খুলে ও ছাতা বন্ধ করে চলতে হতো এবং এখানে বিচার -শাসন ব্যবস্থা ও জেলখানা ছিল।এই জমিদার বাড়ীটি রানি রাসমনি এস্টেটের অন্তর্ভুক্ত ছিল। এই জমিদার বাড়ীটি এই জেলার একটি অতীত ঐতিহ্য, জমিদারী প্রথার স্বাক্ষী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অতি দ্রুত এর সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন, নইলে অবশিষ্ট যে নিদর্শন গুলো বেঁচে আছে তাও কালের গর্বে হারিয়ে যাবে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এর সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

1

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

2

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

3

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

4

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

5

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

6

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

7

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

8

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

9

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

10

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

11

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

12

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

13

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

14

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

15

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

16

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

17

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

18

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

19

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

20