জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

মো: শাহীন মিয়া 

হবিগঞ্জের মাধবপুরে একটি গুরুত্বপূর্ণ এলজিইডি রাস্তা দীর্ঘ এক বছর ধরে পানির নিচে ডুবে আছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকা ও সরকারি উদ্যোগে ভরাট কাজ না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে থমকে গেছে তাদের পথ চলাচল। 

উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কমলপুর হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় ১.৭৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বর্তমানে রজব আলী টেইলারের বাড়ির অংশে সম্পূর্ণ ডুবে আছে।ওই এলজিইডি রাস্তার আইডি নং ৬৩৬৭৩৫০২৩।
এই রাস্তাটি দিয়ে স্থানীয় ৮টি গ্রামের (কমলপুর, নয়নপুর, দেবীপুর, কালিকাপুর, রামনগর, চৈতন্যপুর, গোপীনাথপুর ও হরিণখোলা) প্রায় ৫ থেকে ১০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। বিশেষ করে হযরত শাহজালাল আলিয়া মাদ্রাসা, আজিজুর রহমান স্কলার একাডেমি ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। এটি তাদের একমাত্র যাতায়াতের রাস্তা।
সরাসরি গিয়ে দেখা যায়, স্থানীয় কিছু ব্যক্তি রাস্তার পাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়ভাবে  সালিশের মাধ্যমে একাধিকবার অনুরোধ করা হলেও তারা কথা শুনছেন না। ফলে বর্ষাকালে এলাকাটি তীব্র জলাবদ্ধতায় ডুবে যায় এবং কোনো যানবাহন চলাচল করতে পারে না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ বলেন,“রাস্তাটি সংস্কার করা এখন একান্ত জরুরি। বিভিন্ন সময়ে আমরা আবেদন করেছি, কিন্তু এখনো কোনো কাজ হয়নি।”

স্থানীয় বাসিন্দা রজব আলী টেইলার বলেন,
" এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা চাই জরুরি ভিত্তিতে এটি মেরামত করা হোক।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন,“বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। এই রাস্তা পাকা করার জন্য স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমানের আবেদনের ভিত্তিতে আমরা ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছি। জলাবদ্ধতা নিরসনেরও ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২২ সালে ওই রাস্তা জরুরি ভিত্তিতে পাকা করার জন্য প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আগারগাঁও, ঢাকা-এর কাছে সুপারিশ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

1

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

2

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

3

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

4

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

5

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

6

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

7

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

8

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

9

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

10

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

11

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

12

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

13

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

14

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

15

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

16

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

17

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

18

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

19

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

20