জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার


সঞ্জয় দেবনাথ
শ্রীমঙ্গলে নওয়াগাঁও ও ইছবপুর এলাকা থেকে দুইদিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকরা হঠাৎ দেওয়ালের উপর একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান। অপ্রত্যাশিতভাবে এত বড় সাপ চোখে পড়ায় তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।
ঘটনাটি সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত পাল ও শিক্ষক অনিক দেবকে জানানো হলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটিকে অজগর প্রজাতি হিসেবে শনাক্ত করেন এবং পরবর্তীতে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট বলে জানা যায়। পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
গতকাল রবিবার নোয়াগাঁও ধান ক্ষেত থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।
এ ধরনের উদ্ধার অভিযানে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

1

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

2

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

3

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

4

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

5

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

7

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

8

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

9

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

10

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

11

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

12

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

13

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

14

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

15

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

16

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

17

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

18

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

19

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

20