জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

 মোঃ মশিউর রহমান 

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দানাজপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি’র আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণ করেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ভারতের ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী অরুণ কুমার। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্টাফ অফিসার, কোম্পানি ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও দৃঢ় অবস্থান তুলে ধরা হয়।
বৈঠকে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সীমান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে নির্ধারিত প্রক্রিয়ায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষ একমত পোষণ করেন।
এছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি–বিএসএফ কোম্পানি ও বিওপি কমান্ডার পর্যায়ে নিয়মিত তথ্য আদান–প্রদান এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্ব প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বিজিবি ও বিএসএফ-এর মধ্যকার নিয়মিত পেশাগত যোগাযোগ ও সমন্বয়কে আরও সুদৃঢ় করে এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

1

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

2

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

3

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

4

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

5

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

6

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

7

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

8

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

9

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

10

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

11

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

12

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

13

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

14

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

15

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

16

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

17

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

18

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

19

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

20