জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল


তরু খান

আদিবাসী' সাঁওতালদের ভূমি অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে দৈনিক সময়ের আলোর গাইবান্ধা প্রতিনিধি কায়সার রহমান রোমেলসহ তিন সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে নাগরিক উদ্যোগ।
‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় গত সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডির লালমাটিয়ায় নাগরিক উদ্যোগ কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ফেলোশিপের অনুসন্ধান ও গবেষণাধর্মী প্রতিবেদন উপস্থাপন বিষয়ক আলোচনা সভায় রোমেলসহ তিন সাংবাদিককে তিনটি ফেলোশিপ পুরস্কার এবং সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
দৈনিক সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদাফার্মের আদিবাসীদের ভূমি অধিকার আন্দোলন-এর  উপর অনুসন্ধানমূলক ও গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও গণমাধ্যমকর্মী সম্মাননা গ্রহণ করেন। 
এছাড়া পটুয়াখালী ও বরগুনা জেলার আদিবাসী রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষার লড়াইয়ের অনুসন্ধান ও গবেষণামূলক প্রতিবেদনের জন্য ফেলোশিপ পেয়েছেন দৈনিক জনকণ্ঠ পটুয়াখালী প্রতিনিধি মেজবাহ উদ্দিন মান্নু এবং এখন টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি এম.এ হামিদ চা শ্রমিকদের ভূমি অধিকার ও মজুরি আন্দোলন বিষয়ক অনুসন্ধান ও গবেষণামূলক প্রতিবেদনের জন্য ফেলোশিপ পেয়েছেন।
নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে নাগরিক উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের ভিত্তিতে এই তিনজনকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কৃষি মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রিগ্যান কুমার কানু, গবেষক মো. মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভীন।
এই সম্মাননা তিন গণমাধ্যমকর্মীকে তাঁদের পেশাগত দক্ষতা বিকশিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

1

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

2

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

3

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

4

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

5

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

6

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

7

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

8

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

9

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

10

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

11

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

13

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

14

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

15

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

16

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

17

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

18

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

19

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

20