জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে বিএনপি'র ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা 

নিজস্ব প্রতিবেদক 



মাদারীপুরের শিবচরে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উমেদপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে চান্দেরচর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।



শিবচর উপজেলা বিএনপি'র  আহ্বায়ক শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য, মাদারীপুর-১(শিবচর) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।


প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। তিনি আরো বলেন আপনারা কোন অন্যায় করবেন না।সবার কাছে ধানের শীষ মাকায় ভোট চাই। এবং আপনারা সবাই গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষ মাকায় ভোট চাইবেন।


যুবদলের নেতা জসিম মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,

বিশেষ অতিথি, শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, তিনি বলেন আমি দীর্ঘ ১৭বছর দেশে থাকতে পারি নাই। পালিয়ে থাকতে হয়েছে। যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান,শিবচর পৌরসভা বিএনপি'র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম,বলেন আমাদের প্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লা ধানের শীষের কান্ডারী বিএনপি'র মনোনয়ন নিয়ে আসবেন, আপনারা তাকে ধানের শীষ মাকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরো বক্তব্য রাখেন উমেদপুর ইউনিয়ন বিএনপি'র নেতা মোঃ ফারুক হাওলাদার, যুবদলের নেতা মোঃ পারভেজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

1

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

2

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

3

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

4

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

5

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

6

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

7

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

8

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

9

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

10

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

11

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

12

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

13

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

14

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

15

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

16

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

17

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

18

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

19

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

20