জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

 আলফাজ মামুন নুরী 

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালুর বুক চিরে উঠে এসেছে বিশাল এক ভাস্কর্য, যাকে বলা হচ্ছে ‘প্লাস্টিক দানব’। দেখতে প্রাগৈতিহাসিক প্রাণীর মতো হলেও এটি কোনো 

জীব নয়; তৈরি করা হয়েছে উপকূল থেকে সংগ্রহ করা প্রায় ৬ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে।

এই অভিনব শিল্পস্থাপনার উদ্দেশ্য ,প্লাস্টিক দূষণের ভয়াবহতা সরাসরি মানুষের সামনে তুলে ধরা।



বিস্ময় ও সচেতনতার সমন্বয়ে শিল্পকর্ম

বুধবার সন্ধ্যায় ভাস্কর্যটির উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এটি নির্মাণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।


সমুদ্র দূষণের প্রতীকী প্রতিবাদ,

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সমন্বয়ক মুহাম্মদ মোবারক জানান,মানুষ প্রতিদিন যেসব প্লাস্টিক সমুদ্রে ফেলছে, সেগুলোই ভবিষ্যতে তার বিরুদ্ধে দানবে রূপ নেবে। তাই আমরা এ বার্তা ছড়িয়ে দিতেই দানবকে পুনরায় ফিরিয়ে এনেছি।


তিনি আরও জানান, আগের তুলনায় এবার ভাস্কর্যটি আরও ভয়ংকর ও বড় করা হয়েছে।




১৫ দিনে তৈরি ৪৫ ফুট উচ্চ প্লাস্টিক ভাস্কর্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তরুণ শিল্পীরা,অন্তু, আবীর, নির্ঝর, উচ্ছ্বাস ও রিয়াজ ,১৫ দিন ধরে কাজ করে স্থাপনাটির নির্মাণ সম্পন্ন করেছেন। সহায়তা করেছেন আরও আটজন কারিগর।


ভাস্কর আবীর বলেন,সমুদ্র যেসব প্লাস্টিক বারবার তীরে নিয়ে আসে, আজ সেগুলোই প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই মানুষ দৃশ্যমান বার্তায় পরিবর্তন শুরু করুক।


পর্যটকদের অসচেতনতা বড় চ্যালেঞ্জ

প্রতিদিন হাজারো পর্যটক সৈকতে ভিড় করেন, কিন্তু অনেকেই ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট ও পলিথিন ফেলে যান সৈকতজুড়ে,যা শেষ পর্যন্ত সমুদ্রে পৌঁছে নষ্ট করছে 

সামুদ্রিক পরিবেশ।


ঢাকা থেকে আসা পর্যটক আল আমিন বলেন,এ ভাস্কর্য দেখে বুঝলাম প্লাস্টিক শুধু নোংরা করে না,জীববৈচিত্র্য, এমনকি মানুষের শরীরেও বিষ ঢুকিয়ে দেয়।


বিদ্যানন্দের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন জানান ,গত তিন বছরে আমরা রিসাইকেল করেছি ৫০০ মেট্রিক টন প্লাস্টিক। সঠিক ব্যবস্থাপনায় এগুলো সম্পদে পরিণত হয়; আর সমুদ্রে ফেললে হয়ে ওঠে বিপর্যয়।


তিন মাস থাকবে প্রদর্শনী

প্রদর্শনী চলাকালে পর্যটকদের জন্য থাকবে—

• প্লাস্টিক বর্জ্যভিত্তিক ভাস্কর্য প্রদর্শনী

• পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান

• সৈকত পরিষ্কার অভিযান

• পরিবেশবান্ধব পর্যটনবিষয়ক আলোচনা


এডিএম মো. শাহিদুল আলম বলেনএই প্রদর্শনী শুধু শিল্প নয়, এটি আচরণ পরিবর্তনের আন্দোলন।


এখনই পরিবর্তন না আনলে ভবিষ্যৎ বিপন্ন, জেলা প্রশাসক

জেলা প্রশাসক এম এ মান্নান বলেন ,কক্সবাজারকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এই উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ ও পর্যটন সেক্টরে ইতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে সমুদ্রের বালুচরে দাঁড়ানো প্লাস্টিক দানব যেন এক নীরব বার্তা দিচ্ছে,পৃথিবী আর বর্জ্য বহন করতে পারছে না এখনই থামতে হবে।###


 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

1

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

2

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

3

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

4

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

5

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

6

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

8

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

9

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

10

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

11

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

12

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

13

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

14

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

15

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

16

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

17

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

18

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

19

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

20