জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে


রাজীবুল ইসলাম ।।
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা, ঘাগড়া ইউনিয়ন মেঘশিমূল গ্রামের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আল হেলালী বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তার এলাকার মানুষের বাড়ি থেকে বের হওয়ার কিনা রাস্তা প্রতিহিংসাপরায়ণ হয়ে বন্ধ করে রেখেছে। যেটা এলাকাবাসীসহ সকলেই নেক্কারজনক ঘটনা বলছে। এলাকাবাসী বলছে মানুষের সাথে মারামারি বা মাডার হলেও আমরা আজ পযন্ত দেখিনি যে কারো বাড়ি থেকে বের হওয়ার চলাচলের টাকা দিয়ে কিনা রাস্তা এভাবে টিন দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে রাখতে। এই জায়গাটা দিয়ে কিনা ব্যক্তিরা সহ এলাকার লোকজনও যাওয়া আসা করতো।

এই বিষয়ে অভিযোগের সত্যতা জানতে গিয়ে জানা যায় এই এলাকার একজন ব্যক্তি মোঃ শফিকুল মিয়া বলেন যে, এখানে ১ শতাংশ জায়গা হেলালের বড় ভাইয়ের কাছ থেকে ১০ বছর আগে ২৮ হাজার টাকা কিনেছিল আমাদের সামনে। কিন্তু তার ভাই দলিল করে দেয়নি কাগজের সমস্যা ছিল বলে। এই জায়গা তাদের কাছ থেকে কিনা হয়ে এটা এলাকার সবাই জানে বিষয়টা। এই জায়গা তার ভাই বিক্রি করেছে কিন্তু তার ভাই বাড়িতে না থাকায় সে ব্যক্তি আক্রোশে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে রাখছে। সে এলাকার মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। আমরা দেখছি  ৫ই আগষ্টের পড় থেকে এই আব্দুল আল হেলালী বিএনপির পরিচয় দিয়ে এবং পূর্বধলার তার গ্রুপের নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করেছে। রাস্তার কাজ সঠিকভাবে না করে অনিয়ম করেছে। এলাকায় মানুষের বাড়িতে গিয়ে মহিলাদের উপর হামলা করে মাথায় কুব দিয়ে জখম করেছে। এছাড়া কিছুদিন আগে মোটরসাইকেল চুরি করেছে। মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আটকিয়ে রাখছে। হেলাল এসব কর্মকাণ্ড করে আর এলাকায় মানুষের সাথে বলে পূর্বধলাতে তার দলের নেতাদের নাকি অনুমতি আছে সে এসব করলে তাকে কেউ কিছু বলবে না বা কিছু করতে পারবে না। আপনারা আমার বলা কথা গুলো সত্যি না মিথ্যা আপনারা সঠিক তথ্য নিয়ে দেখলেই বুজতে পারবেন এই ঘটনা গুলোর সাথে সে জড়িত কিনা।

এলাকাবাসী এবং এলাকার বিএনপি কর্মীদের বক্তব্য হলো হেলালী কয়েক মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটানোর পড়েও উপজেলা বিএনপি দলের নেতৃবৃন্দরা কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়নি। কীভাবে সে মানুষের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে রাখার মতো জঘন্যতম কাজ করে পাড় পেয়ে যাচ্ছে। যেখানে ব্যক্তির চেয়ে দল বড় সে যতই বলুক মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের অনেক আগেই উচিত ছিল ব্যবস্হা নেওয়ার। হেলালীর এমন কর্মকান্ডের কারণে দলের ভাবমূর্তি তো ক্ষুণ্ন হচ্ছে, কারণ সে তো একটি দলের সাথে সম্পৃক্ত। আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড় মনে করে দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।

হেলালীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাড়িতে খোঁজ নিয়ে যাওয়া হলে তিনি বাড়ি না থাকায় তার মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। 

উপজেলা বিএনপি দলের কর্মী আব্দুল আল হেলালীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের কাছে জানতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

1

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

2

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

3

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

4

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

5

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

6

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

7

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

8

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

9

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

10

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

11

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

12

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

13

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

14

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

15

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

16

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

17

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

18

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

19

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

20