জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

মোঃ সাদ্দাম হোসেন 

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরীর ফকির বাড়ি রোডস্থ শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরিশাল আঞ্চলিক রহমান শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃমনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, বরিশাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দীন ইসলাম এবং বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরিশাল আঞ্চলিক রহমান শাখার সভাপতি সুনীল বরণ হালদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল জামান আসাদ, শিক্ষক নেতা আব্দুল মালেক, আব্দুল রবসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

1

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

2

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

3

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

4

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

5

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

6

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

7

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

8

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

9

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

10

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

11

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

12

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

13

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

14

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

15

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

16

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

17

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

18

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

19

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

20