জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর একাধিক পথসভা অনুষ্ঠিত

লিয়াকত আলী লাভলু 
ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওঃ মোঃ সরোয়ার হোসাইন রোববার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে কয়েকটি পথসভা শেষে রাতে চরভদ্রাসন উপজেলার পইলট হাই স্কুল প্রাঙ্গনে এক পথসভা করেছেন। এ পথসভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওঃ এনামুল কবির। এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এসএম শাহজাহান। 

 পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর উলামা বিভাগের সভাপতি হাফেঃ মোঃ নুরুজ্জামান, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মোঃ ফরিদুল হুদা, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক মোঃ কাউছার খান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সেক সোলাইমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওঃ মহোব্বত হোসেন, ও শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব শিকদার প্রমূখ।

 এ পথ সভায় জামায়াত প্রার্থী মাওঃ মোঃ সরোয়ার হোসাইন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,‘ আমরা ঘরে ঘরে শান্তি পৌছে দেওয়ার জন্য নির্বাচনের মাঠে নেমেছি। তিনি বলেন, আমরা সন্ত্রাস, চুরি ডাকাতি, রাহাজানি ও লুটপাটের শিকর উপড়ে ফেলে কোরানের বাংলাদেশ গড়তে চাই। আমরা কোরানের সংসদ চাই, কোরান ভিত্তিক সমাজ গড়তে চাই। তিনি আরও বলেন, বিগত দিনের জাতির গ্লানি মুছে দিয়ে আমরা আল্লাহ ও রাসুলের আদর্শ মতো এক নতুন বাংলাদেশ গড়তে চাই। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র আপনাদের সমর্থন পেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ভোট বিপ্লব ঘটাতে পারবো। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান”। এছাড়া বক্তারা খালেদা জিয়ায় সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

1

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

2

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

3

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

4

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

5

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

6

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

7

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

8

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

9

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

10

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

11

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

12

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

13

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

14

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

15

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

16

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

17

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

18

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

19

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

20