জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন

একরামুল ইসলাম।।

শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। এবং পানিবন্দী মানুষকে আশ্রয়,স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট)  সকাল ৮ টার সময় ৯ নং উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্র  
বন্যায় কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।


শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের  ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এই বন্যার সমস্যা হবে না।

তিনি আরও বলেন, 
উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেওয়া হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে,আজ বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল,চিনি,তেল,লবণ,মশলা সহ আরও অন্যান্য খাদ্য সমগ্র। তবে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে। যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, ৯নং উলাশী ইউনিয়ন এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

1

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

2

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

3

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

4

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

5

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

6

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

7

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

8

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

9

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

10

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

11

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

12

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

13

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

14

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

15

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

16

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

17

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

18

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

19

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

20