জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত


গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গজারিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মো. কামালুজ্জামান রতন। 

রবিবার (৯ নভেম্বর) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

অগ্নিকাণ্ডে দোকান হারানো ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা হিসেবে তিনি নিজস্ব উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

সহানুভূতির এই উদ্যোগের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিদ্দিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, আ: মান্নান মিয়াজি, এবাদুল্লা হক, মুছা সরকার, উপজেলা কৃষক দলের রাশেদ দেওয়ান, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা সুলতানা আইরিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতা কামালুজ্জামান রতন বলেন,“দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমি চাই, তারা যেন আবারও তাদের ব্যবসা পুনর্গঠন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দুর্দিনে বিএনপি নেতার এমন মানবিক ভূমিকা আমাদের আশার আলো দেখিয়েছে।”
উল্লেখ্য, গত সপ্তাহে দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

1

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

2

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

3

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

5

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

6

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

7

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

8

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

9

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

10

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

11

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

12

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

13

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

14

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

15

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

16

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

17

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

18

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

19

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

20