জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

মো সুমন 

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রেংনয়া মুরুং-কে হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ আইনি সহযোগিতা না পাওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি আয়োজন করেন বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটি, বান্দরবান পার্বত্য জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, “রেংনয়া মুরুং নিখোঁজ হওয়ার পর বহুদিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। একজন ছাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা উদ্‌বেগজনক।” বক্তারা দ্রুত রেংনয়ার সন্ধান ও নিখোঁজের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান। এসময় বক্তারা আরও বলেন, “রেংনয়া মুরুংকে নিরাপদে ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসন যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” মানববন্ধনে বিএমএসএ কেন্দ্রীয় নেতা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা রেংনয়া মুরুংকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

1

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

2

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

3

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

4

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

5

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

6

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

7

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

8

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

9

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

10

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

11

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

12

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

13

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

14

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

15

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

16

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

17

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

18

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

19

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

20