জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী সীমান্তে আবারো ভারতীয় নাগরিকদের পুশ-ইন চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চান্দারচর সীমান্তে। বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। সীমান্ত এলাকার ১০৪৫ নম্বর পিলার সংলগ্ন গেট খুলে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয় এলাকাবাসী চিৎকার করলে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন ভারতীয় বড় পার্ট থেকে বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পুশ-ইন চেষ্টাকারীদের ফিরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা হানিফ আলী বলেন
"আমরা দেখি কিছু মানুষ আসতেছে ওইদিক থেইকা, তখন আমরা আওয়াজ দিই। এরপরই বিস্ফোরণের শব্দ হয়, পরে আর কাউরে দেখি নাই।"

বিজিবি সূত্রে জানা গেছে, এই ঘটনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। টহলদল নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলেও বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা সতর্ক।

বিপজ্জনক এই ধরনের পুশ-ইনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। তারা চান, এই ধরনের কার্যক্রম বন্ধে দুই দেশের সরকার আরও সক্রিয় হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

1

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

2

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

3

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

4

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

5

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

6

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

7

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

8

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

9

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

10

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

11

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

12

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

13

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

14

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

15

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

16

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

17

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

18

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

19

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

20