জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

 নাসির মাহমুদ  


বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি জোটের প্রার্থী তানিয়া রব।

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে চর মার্টিন ইউনিয়ন জেএসডির আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে।

তানিয়া রব বলেন, “ফ্যাসিস্টকে তাড়িয়েছে এদেশের ছাত্র জনতা, কোনো বিশেষ দল নয়। বাংলাদেশ এখন একটা চিকন সুতার উপর দাঁড়িয়ে আছে। এই সুতাটা যদি ছিড়ে যায়, তাহলে দেশ কোথায় গিয়ে পড়বে, একবার আমাদের ভাবতে হবে।”

তিনি বলেন, “আমাদের অনেক আলোচ্যসূচি ও কাজ বাকি রয়েছে। সেটা কি বিচ্ছিন্নতা, ভিন্নতা ও প্রতিহিংসা দিয়ে হবে? যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন পার করতে পারি, তাহলে দেশের জন্য একটি স্থিতিশীল অবস্থান তৈরি হবে। এজন্য প্রয়োজন আদর্শিক ও নৈতিক ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।”

তানিয়া রব আরও বলেন, “এখন আমাদের সকলের উচিত ড. মুহাম্মদ ইউনুসের হাতকে শক্ত করা এবং সরকারের কাজকে এগিয়ে নেওয়া। আমরা যে জুলাই সনদ করেছি, এটি একটি ঐতিহাসিক কাজ। বহু পুরোনো বিধি-বিধানের সংস্কার করা হয়েছে এতে। এখন কেউ কেউ জুলাই সনদকে নিয়ে বিরূপ মন্তব্য করছে— অথচ এটি আমাদের দীর্ঘ পরিশ্রমের ফল। পরবর্তী সংসদে ভোটের মাধ্যমে এই সনদকে কার্যকর করা হবে।”

স্থানীয় বিএনপির একটি অংশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আপনাদের নেতা আ স ম আবদুর রবের সম্মানে লক্ষ্মীপুর-৪ আসন খালি রেখেছে। সেখানে বিএনপি জোটের প্রার্থী হিসেবে আমার নাম দেওয়া হয়েছে। আমি কাজ শুরু করেছি। তাহলে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

রামগতি-কমলনগরের উন্নয়ন প্রসঙ্গে তানিয়া রব বলেন, “আ স ম আবদুর রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি এসেছি। তার হাত ধরেই আমরা রামগতি-কমলনগরে সুশাসন প্রতিষ্ঠা করবো। এই অঞ্চলকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করবো, নারীদের চলাচল হবে নিরাপদ, পুলিশ নির্বিঘ্নে দায়িত্ব পালন করবে— এমন পরিবেশই আমরা গড়তে চাই।”

তিনি বলেন, “এই যে মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছিল, সেটি ৫ আগস্টের পর বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? সরকারি বরাদ্দের কাজে স্থানীয় নেতাদের সহযোগিতা করা উচিত ছিল। বরং কেউ কেউ চাঁদা দাবি করে কাজ বন্ধ করছে। আমরা এই চাঁদাবাজি বন্ধ করতে চাই।”

তিনি আরও বলেন, “ভোট ডাকাত পালিয়েছে — এই শব্দটা দিয়েছেন আ স ম আবদুর রব। এখন আমরাও যদি সেই চরিত্র ধারণ করি, তাহলে মানুষের মন জয় করবো কীভাবে?”

সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ স ম আবদুর রবের ছোট ছেলে সালমান বিন রব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ বাবুল, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক।

সভায় উপস্থিত ছিলেন জেএসডি নেতা শহীদ ফরাজি, আমজাদ হোসেন, ডা. সবুজ, আবুল খায়ের, মাহমুদুর রহমান বেলাল, আক্তার হোসেন, সবুর খান ও আবুল বাছেত খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে তানিয়া রব চর কালকিনি ইউনিয়নের ৮টি স্থানে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় তিনি নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘তারা’ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

1

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

2

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

3

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

4

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

5

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

7

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

8

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

9

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

10

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

11

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

12

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

13

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

14

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

15

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

16

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

17

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

18

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

19

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

20