জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১০

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

বৃহস্পতি বার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন। পরে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে তিন জনের—তারা হলেন ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) ও ভাতিজা নুরুল আমিন (৩০)। অপর নিহত একজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষ বিরোধপূর্ণ জমিতে গেলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে রব্বানীর ছেলে আপেল মিয়া (৪৭) টেঁটাবিদ্ধ হয়ে আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন। তাঁকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ভুন্দুরচর এলাকা জিঞ্জিরাম ও কালো নদীবেষ্টিত একটি দুর্গম গ্রাম হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, "তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।"
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে ভুন্দুরচর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

1

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

2

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

3

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

4

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

5

মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

6

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

7

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

8

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

9

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

10

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

11

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

12

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

13

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

14

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

15

সুদানে রক্তের বন্যা

16

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

17

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

18

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

19

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

20